অর্থনীতি অনার্স প্রথম বর্ষের ক্লাস পার্টি ও গাণিতিক অর্থনীতি বইয়ের উদ্ভোদন।

অর্থনীতি অনার্স প্রথম বর্ষের ক্লাস পার্টি এবং অর্থনীতি অনার্স ২য় বর্ষের জন্য S.M.Moinul Hasan স্যার রচিত গাণিতিক অর্থনীতি বইয়ের শুভ উদ্ভোদন উপলক্ষে আজ H.S Economics Academy তে একটি সভা আয়োজন করা হয়।

যেখানে H.S.Economics Academy এর প্রতিষ্ঠাতা S.M.Moinul Hasan স্যার উক্ত সভার সভাপতির আসন গ্রহণ করেন।

উক্ত সভায় স্যার অর্থনীতি অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং তিনি সকল স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগী হওয়া সহ কিভাবে একটি দিন একজন স্টুডেন্ট এর অতিক্রম করা উচিত সে ব্যাপারে বক্তব্য রাখেন।

এর পরে S.M.Moinul Hasan স্যার রচিত গাণিতিক অর্থনীতি বইয়ের শুভ উদ্ভোদন ঘোষণা করেন।

উক্ত সভায় H.S Economics Academy এর ডেস্ক অফিসার আরিফা ইয়াসমিন মিতু, H.S Publication এর রাকিবুল ইসলাম আবির, অর্থনীতি লাইব্রেরি এর প্রতিষ্ঠাতা বেল্লাল ঢালি সহ আরো কিছু পরিচিত মানুষের উপস্থিতিতে সভাটি প্রানবন্ত হয়ে ওঠে।